|

Advertisement
×

যমুনা অয়েলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ২৮৬ বার পঠিত

যমুনা অয়েলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানী লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১২ টাকা ৬৮ পয়সা আয় হয়েছে। গত অর্থবছর একই সময়ে আয় হয়েছিল ১০ টাকা ৮৬ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুন’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৩ টাকা ৯২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ১৮ টাকা ৪৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫৯ টাকা ৫৭ পয়সা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৪৮ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com