|

Advertisement
×

৭ কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ১৮৪ বার পঠিত

৭ কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির গত ৩০ জুন,২০২৪ অর্থবছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিক লিমিটেড, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, আমান ফিড, আমান কটন ফেব্রিক্স, গোল্ডেন হারভেস্ট এগ্রো, সিলভা ফার্মা এবং নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত হিসাববছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

আলোচ্য অর্থবছরে শাইনপুকুর সিরামিক ২ শতাংশ ক্যাশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড ৩ শতাংশ ক্যাশ, আমান ফিড ১০ শতাংশ ক্যাশ, গোল্ডেন হারভেস্ট এগ্রো ১ শতাংশ ক্যাশ , সিলভা ফার্মা ১ শতাংশ ক্যাশ, আমান কটন ১০ শতাংশ ক্যাশ এবং নাভানা ফার্মা ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:২০ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com