অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ প্রিন্ট ১৮৪ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৯-১৩ ফেব্রুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আইসিবি সোনালী ওয়ানের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৩.৭০ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৭ টাকা ৩০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা।
সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে ৯.০১ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১১৮ টাকা ৭০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১০৮ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১০ টাকা ৭০ পয়সা।
৭.৮৩ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৫১ টাকা ১০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ টাকা ১০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪ টাকা।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসএস স্টিলের ৭.৪৫ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭.১৩ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৭.০৯ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭.০৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ৬.৮৩ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬.৭৬ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪৬ শতাংশ দর কমেছে।
Posted ০৮:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com