|

Advertisement
×

সপ্তাহজুড়ে ১৩ খাতে মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ২০৩ বার পঠিত

সপ্তাহজুড়ে ১৩ খাতে মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের

বিদায়ী সপ্তাহে (০৯-১৩ ফেব্রুয়ারি’২৫) শেয়ারবাজারের ১৩ খাত থেকে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। কারণ আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে। এর ফলে এই ১৩ খাতের মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৬ খাতে। এর ফলে এই৬ খাতে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে। আলোচ্য সময়ে একটি খাতের দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে সিরামিকস খাতে। এই খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ৬.৭০ শতাংশ। ৫.০০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কাগজ ও প্রকাশনা খাত। একই সময়ে ২.৩০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি খাত।

সাপ্তাহিক রিটার্নে অন্য ১০ খাতের মধ্যে- বস্ত্র খাতে ১.৭০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.০০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.৭০ শতাংশ, পাট খাতে ০.৬০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ০.৫০ শতাংশ, ট্যানারি খাতে ০.৫০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৫০ শতাংশ, সিমেন্ট খাতে ০.৪০ শতাংশ, প্রকৌশল খাতে ০.৪০ শতাংশ এবং খাদ্য আনুষঙ্গিক খাতে ০.১০ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com