অনলাইন ডেস্ক
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ প্রিন্ট ২১৯ বার পঠিত
মাল্টি-ফাংশনাল চকোলেট প্ল্যান্টের জন্য নতুন ক্যাপিটাল মেশিনারী ক্রয় ও আমদানির সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রোববার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ হংকং ভিত্তিক মেসার্স লিংক সোর্সিং লিমিটেড থেকে ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের নতুন মেশিনারী ক্রয় করবে। এই নতুন মেশিনারীটির বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ৩,৩০০ মেট্রিক টন।নতুন মেশিনারীগুলি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের লোলাটি কারখানায় স্থাপন ও কমিশনিং করা হবে।
এই নতুন মেশিনারী ক্রয়ের মাধ্যমে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ তাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে চায় এবং চকোলেটের উৎপাদন আরও উন্নত করতে সহায়তা করবে।
Posted ০২:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন