|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিকস

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ৩২৬ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিকস

আজ ১৭ ফেব্রুয়ারি’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে শাইনপুকুর সিরামিকসের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৯.৬৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১২ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস আলম কোল্ড রোল্ড স্টিলের দর বেড়েছে এক টাকা বা ৯.৩৪ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১১ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ২ টাকা ৯০ পয়সা বা ৮.৪৭ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে কেডিএস এক্সেসরিজে। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৬.৬০ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৬.১৫ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.০৬ শতাংশ, কাট্টলি টেক্সটাইলের ৫.১৭ শতাংশ, সোনালী আঁশের ৪.৬৭ শতাংশ এবং জেএমআই হসাপিটালের ৪.৫৮ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৪০ অপরাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com