অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ প্রিন্ট ৪০৬ বার পঠিত
আজ ২৫ ফেব্রুয়ারি’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বসুন্ধরা পেপারের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯.৯০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এবি ব্যাংকের দর বেড়েছে ৭০ পয়সা বা ৯.৫৮ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮ টাকায় লেনদেন হয়েছে।
আর ৯০ পয়সা বা ৯.৫৭ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংকের। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য
কোম্পানিগুলোর মধ্যে- ইসলামী ব্যাংকের ৯.০২ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৮.৯৫ শতাংশ, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের ৮.৩৩ শতাংশ, ইউসিবির ৭.৬০ শতাংশ, এস আলম কোল্ড রোল্ডের ৫.৯৪ শতাংশ, এডিএন টেলিকমের ৫.৫২ শতাংশ এবং এক্সিম ব্যাংকের ৪.৫৪ শতাংশ দর বেড়েছে।
Posted ০৪:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন