|

Advertisement
×

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ২৬৬ বার পঠিত

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৭ ফেব্রুয়ারি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স। রেকর্ড ডেটের কারণে আগামী ২ মার্চ এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা। আগের বছর আয় ছিল ২ টাকা ৭৭ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ বা ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১ টাকা ৫৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৬৭ পয়সা। আগের বছর আয় ছিল ২৫ টাকা ৫১ পয়সা।

আগামী ২৩ মার্চ বেলা সাড়ে ১১টায় কোম্পানিটির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com