শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক দর পতনের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ২২৯ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে (২৩-২৭ ফেব্রুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সানলাইফ ইন্স্যুরেন্সের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ৯.৫৫ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৭৫ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬৮ টাকা ২০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৭ টাকা ২০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর কমেছে ৮.২৬ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৩ টাকা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৯০ পয়সা।

৮.০৬ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে হামি ইন্ডাস্ট্রিজ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১১১ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১০২ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৯ টাকা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শার্প ইন্ডাস্ট্রিজের ৬.৫০ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৫.৯৮ শতাংশ, কে অ্যান্ড কিউ এর ৫.৭৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.৫৬ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ৫.৩১ শতাংশ, গ্রামীন ফোনের ৫.০৬ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৪.৮১ শতাংশ দর কমেছে।

 

 

Facebook Comments Box
×

Posted ১২:১০ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com