অনলাইন ডেস্ক
রবিবার, ০২ মার্চ ২০২৫ প্রিন্ট ৩৮২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যারামিট সিমেন্ট লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে একটি তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর প্রেক্ষিতে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ১২ ফেব্রুয়ারি অ্যারামিট সিমেন্টের শেয়ার দর ছিল ১১ টাকা ৫০ পয়সা। যা ২৭ ফেব্রুয়ারি লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৬ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ ১১ কর্মদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা বা ৪৩ শতাংশ।
Posted ০৭:২৯ অপরাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন