|

Advertisement
×

সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর

বুধবার, ০৫ মার্চ ২০২৫   প্রিন্ট   ৩০৮ বার পঠিত

সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহি পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। ৪ মার্চ, ২০২৫ তারিখে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত একটি আদেশে তাকে এই অবসর দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিএসইসি’র চাকরির বিধিমালা ৬৩ ধারা অনুযায়ী তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আরো জানা গেছে, এটি একটি প্রথম ঘটনা হলেও, এ তালিকা সামনে আরও বাড়তে পারে।

গত বছর ২২ আগস্ট খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে বিএসইসি দায়িত্ব গ্রহণের পর সাইফুর রহমানকে ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ থেকে আরঅ্যান্ডডি বিভাগের দায়িত্ব দেওয়া হয়, যার মাধ্যমে মূলত তাকে এক প্রকার ওএসডি (অফিস স্টেশনড) করা হয়েছিল। এরপর ৯ সেপ্টেম্বর সাইফুর রহমানকে সেই দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় এবং এরপর থেকে তিনি অফিসে আসলেও কোন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেননি।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:১৪ অপরাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com