বিশেষ প্রতিবেদক:
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ প্রিন্ট ১৫৭ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০২-০৬ মার্চ’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৪.৮৩ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৩ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২০ টাকা ১০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ৫০ পয়সা।
সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের শেয়ার দর কমেছে ১৩.৪৯ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৪১ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৫ টাকা ৬০ পয়সা।
১৩.১৫ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৫ টাকা ১০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২১ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ৩০ পয়সা।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হামিদ ফেব্রিক্সের ১৩.০৮ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ১২.৩২ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১১.৩৬ শতাংশ, জুট স্পিনার্সের ১০.৮৯ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৯.০৯ শতাংশ, ক্যাপিটেক গ্রোথ ফান্ডের ৮.৮৯ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ৮.৬৩ শতাংশ দর কমেছে।
Posted ০৯:১২ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com