অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ প্রিন্ট ১৯২ বার পঠিত
আজ ১১ মার্চ’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৬ কোম্পানির মোট ২১ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- বীচ হ্যাচারি, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, সিঙ্গার বাংলাদেশ,আলিফ ইন্ডাস্ট্রিস এবং লাভেলো। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বীচ হ্যাচারি। এদিন কোম্পানিটির ৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ১০ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গার বাংলাদেশ ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিস ১ কোটি ৪০ লাখ এবং লাভেলো ১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৩:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com