অনলাইন ডেস্ক
সোমবার, ১৭ মার্চ ২০২৫ প্রিন্ট ২৭৫ বার পঠিত
পদত্যাগ করেছেন শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি) পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান।
রোববার (১৬ মার্চ) ব্যাংকটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমানের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সোমবার (১৭ মার্চ) ব্যাংকটির এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের কারণে পদত্যাগ করা সাবেক চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হাবিবুর রহমানের। তিনি ২০২২ সালের ডিসেম্বরে ৩ বছরের জন্য ব্যাংকটির এমডি ও সিইও হিসেবে যোগদান করেন। হাবিবুর রহমান তার মেয়াদ শেষ হওয়ার ৬ মাস আগে পদত্যাগ করেছেন। তবে তার পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি।
Posted ০৮:১৪ অপরাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন