অনলাইন ডেস্ক
বুধবার, ১৯ মার্চ ২০২৫ প্রিন্ট ৩০৩ বার পঠিত
আজ ১৯ মার্চ’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে তাল্লু স্পিনিংয়ের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৫.০৮ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সমতা লেদারের দর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা বা ৪.২১ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ২০ পয়সা বা ৪.০৮ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনারগাঁও টেক্সটাইলের ৪.০০ শতাংশ, মিথুন নিটিংয়ের ৪.০০ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩.৫৬ শতাংশ, প্রগতী ইন্স্যুরেন্সের ৩.৫৩ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৩.৪২ শতাংশ, স্টাইল ক্র্যাফটের ৩.২৯ শতাংশ এবং মাগুরা প্লেক্সের ৩.০০ শতাংশ দর কমেছে।
Posted ০৩:২১ অপরাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন