অনলাইন ডেস্ক
রবিবার, ২৩ মার্চ ২০২৫ প্রিন্ট ২১৮ বার পঠিত
আজ ২৩ মার্চ’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। আজ ডিএসইতে কোম্পানিটির ২০ কোটি ৭০ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৪ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা শাইনপুকুর সিরামিকসের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৪১ লাখ ৪৬ হাজার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
১১ কাটি ১৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২১৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএসসির ১০ কোটি ৯ লাখ ৭৯ হাজার টাকা, কেডিএস এক্সেসরিজের ৯ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ৭৪ লাখ ১৪ হাজার টাকা, ফু-ওয়াং ফুডসের ৮ কোটি ৩৭ লাখ ৫৫ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৮ কোটি ৬ লাখ ১৮ হাজার টাকা, উত্তরা ব্যাংকের ৬ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার টাকা এবং লাভেলো আইস্ক্রিমের ৬ কোটি ৭০ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:২৮ অপরাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com