|

Advertisement
×

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রবিবার, ২৩ মার্চ ২০২৫   প্রিন্ট   ৩৮৩ বার পঠিত

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র আলোচনা সভা ও ইফতার মাহফিল ঢাকা রিপোর্টাস ইউনিটিতে গতকাল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি জহিরুল হক রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনার সাংবাদিক তথা বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সদস্যরা। উপস্থিত সদস্যদের স্বাগত জানান ইফতার উপ-কমিটির আহ্বায়ক নাসির আল মামুন ও সদস্য সচিব মাসুম মিজান।

ইফতার মাহফিলে সাংবাদিকদের পাশাপাশি অংশ নেন বরিশাল বিভাগের বিশিষ্টজনরা। তাদের মধ্যে অন্যতম হলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল ( অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও আইয়ুব ভূইয়া, সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন, ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক গাজী রিয়াজ, ২৫০ শয্যা বিশিষ্ট শ্যামলী টিবি হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার আয়শা আক্তার, এনআরবি কমাশিয়াল ব্যাংকের সাবেক পরিচালক এ এম সাইদুর রহমান প্রমুখ।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:১৪ অপরাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com