অনলাইন ডেস্ক
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ প্রিন্ট ২৪৮ বার পঠিত
আজ ০৭ এপ্রিল’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। আজ ডিএসইতে কোম্পানিটির ৩৩ কোটি ২৫ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৪ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৪ লাখ ৭ হাজার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
১৬ কাটি ৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৭ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসিআই লিমিটেডের ১৪ কোটি ৬১ লাখ ৫২ হাজার টাকা, স্কয়ার ফার্মার ১২ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ১৯ লাখ ৫৮ হাজার টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ৮ কোটি ৪৯ লাখ ৯২ হাজার টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৮ কোটি ১৬ লাখ ৯৭ হাজার টাকা, আরডি ফুডের ৮ কোটি ৮ লাখ ৬৪ হাজার টাকা এবং অগ্নী সিস্টেমসের ৭ কোটি ৯৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com