অনলাইন ডেস্ক
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ প্রিন্ট ১৯৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আজ ০৯ এপ্রিল’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৭ কোম্পানির মোট ২২ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- লাভেলো, মার্কেন্টাইল ব্যাংক, ওরিয়ন ইনফিউশন , সানলাইফ ইন্স্যুরেন্স এবং সাউথ ইস্ট ব্যাংক। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো। এদিন কোম্পানিটির ৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক ২ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ৫৫ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সানলাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৩১ লাখ এবং সাউথ ইস্ট ব্যাংক ১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৫:৪৪ অপরাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন