নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ প্রিন্ট ২৭১ বার পঠিত
আজ ১০ এপ্রিল’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফাস ফাইন্যান্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৭.৫০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বারকা পাওয়ারের দর আগের দিনের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৪.৯০ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ১ টাকা ৪০ পয়সা বা ৪.৬৯ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্দোবাংলা ফার্মার ৪.৩৪ শতাংশ, আইএফআইএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৩৪ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৪.১৯ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৪.০৩ শতাংশ, লিন্ডে বিডির ৪.০৩ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.০০ শতাংশ এবং এমবি ফার্মার ৩.৭১ শতাংশ দর কমেছে।
Posted ০৪:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন