শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ক্যাবলস

রবিবার, ১৩ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ২৩৪ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ক্যাবলস

নিজস্ব প্রতিবেদক: আজ ১৩ এপ্রিল’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ইস্টার্ন ক্যাবলসের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১১ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৩১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়াটা কেমিক্যালসের দর বেড়েছে ১২ টাকা ১০ পয়সা বা ৯.৯০ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৩৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ২৩ টাকা ৪০ পয়সা বা ৮.৫৫ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৯৭ টাকায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এমবি ফার্মার ৭.৪২ শতাংশ, মুন্নু এগ্রোর ৬.৯০ শতাংশ, আরামিটের ৫.৫৭ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৫.২০ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৫.০৭ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৪.৯৯ শতাংশ এবং আনোয়ার গালভানাইজিংয়ের ৪.৮০ শতাংশ দর বেড়েছে।

 

 

Facebook Comments Box

Posted ০৪:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com