মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর দর পতনের শীর্ষে খান ব্রাদার্স

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ২৪৮ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে খান ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক: আজ ১৫ এপ্রিল’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে খান ব্রাদার্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৩ টাকা ৪০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১২১ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের দর আগের দিনের তুলনায় কমেছে ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৫৮ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৩ টাকায় লেনদেন হয়েছে।

আর ১ টাকা ১০ পয়সা বা ৮.৩৯ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১২ টাকায় লেনদেন হয়েছে।

ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এস্কোয়ার নিট কম্পোজিটের ৮.২৯ শতাংশ, এসএস স্টিলের ৭.৬৯ শতাংশ, মিথুন নিটিংয়ের ৭.৪৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬৭১ শতাংশ, এমবি ফার্মার ৬.৫৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৬.৩৬ শতাংশ এবং ডমিনেজ স্টিলের ৬.৩০ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
×

Posted ০৪:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com