অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ প্রিন্ট ২৫০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আজ ১৫ এপ্রিল’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। আজ ডিএসইতে কোম্পানিটির ২১ কোটি ২ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৯ টাকায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৯ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
৯ কাটি ৭৩ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ৯ কোটি ৩৮ লাখ ২৮ হাজার টাকা, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ কোটি ৩০ লাখ ১৯ হাজার টাকা, উত্তরা ব্যাংকের ৯ কোটি ৩ লাখ ৫ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৮ কোটি ৬১ লাখ ৪ হাজার টাকা, ন্যাশনাল টিউবসের ৭ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ৬ কোটি ৮৪ লাখ ২৯ হাজার টাকা এবং ইস্টার্ন ব্যাংকের ৬ কোটি ৬৬ লাখ ৬২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com