|

Advertisement
×

সাপ্তাহিক দর পতনের শীর্ষে বিডি ফাইন্যান্স

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ২৬৯ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে বিডি ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৩-১৭ এপ্রিল’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে বিডি ফাইন্যান্সের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৫.৯৭ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১০ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে এক টাকা ৫০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়িন ক্যাপিটালের শেয়ার দর কমেছে ১৫.৫২ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৫ টাকা ৮০ পয়সায়।
গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৯০ পয়সা।

১৩.৪২ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩৮ টাকা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩২ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৫ টাকা ১০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রিমিয়ার ব্যাংকের ১৩.৪১ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ১৩.৩৯ শতাংশ, শাইনপুকর সিরামিকসের ১৩.১৮ শতাংশ, জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১২.৮২ শতাংশ, এস এস স্টিলের ১২.৬৬ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১১.৯১ শতাংশ এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১১.৯০ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com