অনলাইন ডেস্ক
রবিবার, ২০ এপ্রিল ২০২৫ প্রিন্ট ১৯৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: লোকসানের কারণে সংশ্লিষ্ট ২০২২ অর্থবছরে বিনিয়োগকারীদেরকে ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি ফাইন্যান্স। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪১ টাকা ৬১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৫ টাকা ৬০ পয়সা ।
৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট দায়মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৫ পয়সা।
কোম্পানিটির ‘নো ডিভিডেন্ড’ প্রস্তাবসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মে সকাল ১১ টায় ও রেকর্ড ডেট আগামী ৮ মে নির্ধারন করা হয়েছে।
Posted ১১:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ২০ এপ্রিল ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন