|

Advertisement
×

এনভয় টেক্সটাইলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ২৩৭ বার পঠিত

এনভয় টেক্সটাইলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৮ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৬২ পয়সা।

আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩ টাকা ২৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৫ পয়সা।

৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৫ টাকা ৯৫ পয়সায়।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com