অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ প্রিন্ট ৩৩২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২০-২৪ এপ্রিল’২৫) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৯ খাতে। এর ফলে এই ১৯ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে তথ্য প্রযুক্তি খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে দর কমেছে ৯.৪০ শতাংশ। ৮.৫০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাট এবং কাগজ ও প্রকাশনা খাত। একই সময়ে ৫.৫০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে লাইফ ইন্স্যুরেন্স খাত।
লোকসান হওয়া অন্য খাতের মধ্যে- সিরামিকস খাতে ৫.০০ শতাংশ, আর্থিক খাতে ৪.৩০ শতাংশ, চামড়া খাতে ৪.১০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ৩.৯০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৩.৪০ শতাংশ, মিউচ্যুয়াল খাতে ৩.২০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৩.০০ শতাংশ, প্রকৌশল খাতে ৩.০০ শতাংশ, ব্যাংক খাতে ২.৮০ শতাংশ, বস্ত্র খাতে ২.৫০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৮০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.৮০ শতাংশ, বিবিধ খাতে ১.০০ শতাংশ এবং টেলিকমিউনিকশন খাতে ০.২০ শতাংশ দর কমেছে।
Posted ১১:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন