অনলাইন ডেস্ক
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ প্রিন্ট ২৪২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আজ ২৭ এপ্রিল’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে স্ট্যান্ডার্ড সিরামিকসের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫ টাকা ৭০ পয়সা বা ৮.৯৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৮ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডেসকোর দর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা ২০ পয়সা বা ৮.০৮ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৫ টাকায় লেনদেন হয়েছে।
আর ১ টাকা ৯০ পয়সা বা ৬.৫২ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে মীর আক্তার হোসেন। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আনলিমা ইয়ার্নের ৫.০৮ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৪.৩২ শতাংশ, প্রাইম ব্যাংক আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৪.০৮ শতাংশ, আইসিবি এমপ্লয়িজের ৪.০০ শতাংশ, গ্রামীণ ফোনের ৩.৯৬ শতাংশ, ইজেনারেশনের ৩.৮৮ শতাংশ এবং বিডি ওয়েল্ডিংয়ের ৩.৮৪ শতাংশ দর কমেছে।
Posted ০৪:১৪ অপরাহ্ণ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন