|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে ডাচ্-বাংলা ব্যাংক

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ৩৭৫ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে ডাচ্-বাংলা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: আজ ৩০ এপ্রিল’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ডাচ্-বাংলা ব্যাংকের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫ টাকা ৬০ পয়সা বা ১১.৩৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের দর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা ২০ পয়সা বা ৯.৯০ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২০ টাকায় লেনদেন হয়েছে।

আর ২ টাকা ৯০ পয়সা বা ৯.৭৬ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে এইচআর টেক্সটাইল। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৭.২৫ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪৪ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৬.০২ শতাংশ, মিথুন নিটিংয়ের ৫.৮৮ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৫.৪০ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৩৫ শতাংশ এবং শাইনপুকুর সিরামিকসের ৫.১৮ শতাংশ দর কমেছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:২২ অপরাহ্ণ | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com