অনলাইন ডেস্ক
শুক্রবার, ০২ মে ২০২৫ প্রিন্ট ১৭৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৭-৩০ এপ্রিল’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ২৫.১২ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৬০ টাকা ১০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১৫ টাকা ১০ পয়সা।
সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর কমেছে ১৩.৫১ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৪৪ টাকা ৪০ পয়সা।
গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ টাকা ৪০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৬ টাকা।
১২.৮৭ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডেসকো।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৭ টাকা ২০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৩ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ৫০ পয়সা।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পাওয়ারগ্রিডের ১২.৩০ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ১০.৭১ শতাংশ, মীর আক্তার হোসেনের ১০.৩১ শতাংশ, জিলবাংলা সুগারের ৯.৩৭ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৮.০৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৮.০০ শতাংশ এবং এইচআর টেক্সটাইলের ৭.৯০ শতাংশ দর কমেছে।
Posted ০৬:১২ অপরাহ্ণ | শুক্রবার, ০২ মে ২০২৫
bankbimaarthonity.com | saed khan
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com