অনলাইন ডেস্ক
রবিবার, ০৪ মে ২০২৫ প্রিন্ট ২৭৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আজ ০৪ মে’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ৩০ পয়সা বা ৬.৪০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রেকিট বেনকিজারের দর আগের দিনের তুলনায় কমেছে ১৮৩ টাকা ৪০ পয়সা বা ৪.৯৮ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩ হাজার ৪৯৫ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৯০ পয়সা বা ৪.৭৩ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে শাহজীবাজার পাওয়ার কোম্পানি। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৮ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পিপলস লিজিংয়ের ৪.৩৪ শতাংশ, জাহিন টেক্সের ৪.২৫ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৪.২১ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৮৪ শতাংশ, ইউনিলিভার কনজুমারের ৩.৮১ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৩.৭৭ শতাংশ এবং সোস্যাল ইসলামী ব্যাংকের ৩.৪৮ শতাংশ দর কমেছে।
Posted ০৫:৩৫ অপরাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন