অনলাইন ডেস্ক
শুক্রবার, ০৯ মে ২০২৫ প্রিন্ট ১৫৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৪-০৮ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে খুলনা পাওয়ারের। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে খুলনা পাওয়ারের দর কমেছে ১৩.৯৫ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১২ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ১৩.৯৫ শতাংশ।
সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এনার্জিপ্যাক পাওয়ার। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ২০ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৭ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ১৩.৫০ শতাংশ।
পতনের তালিকার তৃতীয় স্থানে ১২.৬৯ শতাংশ দর কমে স্থান নিয়েছে এইচআর টেক্সটাইল। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ২৬ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ৪০ পয়সা বা ১২.৬৯ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে মিথুন নিটিংয়ের ১১.৩৬ শতাংশ, বসুন্ধরা পেপারের ১১.২৭ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১১.২৪ শতাংশ, গ্লোভাল হেভি কেমিক্যালের ১০.৯৬ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ১০.৬৭ শতাংশ, দুলামিয়া কটনের ১০.৫৫ শতাংশ এবং এসকে ট্রিমের ১০.৪৩ শতাংশ।
Posted ১০:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ মে ২০২৫
bankbimaarthonity.com | saed khan
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com