|

Advertisement
×

দরপতনের তালিকায় শীর্ষে মাইডাস ফাইন্যান্সিং

মঙ্গলবার, ১৩ মে ২০২৫   প্রিন্ট   ২৫৯ বার পঠিত

দরপতনের তালিকায় শীর্ষে মাইডাস ফাইন্যান্সিং

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের দরপতন দেখা গেছে। দিনভর লেনদেন শেষে প্রকাশিত তথ্যে দেখা গেছে, আজকের দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে মাইডাস ফাইন্যান্সিং। কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৬.৪৭ শতাংশ, যা ডিএসইর আজকের সর্বোচ্চ পতন।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন সবচেয়ে বেশি দর হারানো শীর্ষ দশ কোম্পানির তালিকায় মিউচুয়াল ফান্ড, ব্যাংক ও শিল্প খাতের প্রতিষ্ঠানগুলোই প্রাধান্য পেয়েছে।

দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এস ই এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, যার ইউনিটদর কমেছে ৯.৮৬ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা এনআরবি ব্যাংক-এর শেয়ারদর কমেছে ৯.৫২ শতাংশ।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকস ৯.০৫ শতাংশ, আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৮.৯৬ শতাংশ, এস আলম কোল্ড রোল ৮.৭২ শতাংশ, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড ৮.৫৭ শতাংশ, আনলিমা ইয়ার্ন ৭.২৭ শতাংশ, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড ৭.২৭ শতাংশ এবং রেনউইকযজ্ঞেশ্বর ৬.৯২ শতাংশ কমেছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com