|

Advertisement
×

তিন খাতের ১২ কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ

বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫   প্রিন্ট   ৩৫১ বার পঠিত

২২ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের (২০২৫) জানুয়ারি-মার্চ মেয়াদের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকও বীমা আর্থিক খাতের ১২ কোম্পানি। কোম্পানিগুলো হলো- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, প্রগতী ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আইপিডিসি, পিপলস লিজিং, ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, বাটা সু, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স. পূবালী ব্যাংক এবং ইউনাইটেড ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৪ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৩৪ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৭৮ পয়সা।

রিলায়েন্স ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ১ টাকা ৯৬ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৭ টাকা ৮৪ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৪১ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৮ টাকা ৬১ পয়সা।

প্রগতী ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ১ টাকা ১৩ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৪১ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৯ টাকা ৩৬ পয়সা।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৮১ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৭৮ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ৪৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৯ টাকা ৫১ পয়সা।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২২ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৩২ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৮ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬১ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৪৫ পয়সা।

ইউনাইটেড ফাইন্যান্স : প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৩ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ১ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ২ টাকা ৭৯ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬ টাকা ৩২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৮৭ পয়সা।

বাটা সু : প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২৬ টাকা ৯২ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ১৩ টাকা ৪২ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪৮ টাকা ৬ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ১৯ টাকা ৯৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪৭ টাকা ১৫ পয়সা।

ব্যাংক এশিয়া: প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল ৬৭ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২৯ টাকা ২৬ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ১৭ টাকা ৪৪ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৯ টাকা ৩৪ পয়সা।

পূবালী ব্যাংক : প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৬০ পয়সা। আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৫৪ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৯ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ৯ টাকা ২৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৮ টাকা ৩৯ পয়সা।

যমুনা ব্যাংক : প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৪ পয়সা। আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৮৬ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩৫ টাকা ৪৭ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ২৮ টাকা ৮৭ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭ টাকা ৪৮ পয়সা।

আইপিডিসি : প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৯ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৫ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ৮৬ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১২ টাকা ৩৯ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৮৩ পয়সা।

পিপলস লিজিং : প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৩ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ২ টাকা ৯৮ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ২৬ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩০ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ১৫২ টাকা ৯৬ পয়সা।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com