|

Advertisement
×

দরপতনে শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স

মঙ্গলবার, ২০ মে ২০২৫   প্রিন্ট   ২৩৫ বার পঠিত

দরপতনে শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার (২০ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও বেশ কিছু কোম্পানির শেয়ারদরে পতন ঘটেছে। এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানি লেনদেনে অংশ নেয়, যার মধ্যে ১০৪টি কোম্পানির দর কমেছে।

দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রগতি ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর আজ আগের দিনের তুলনায় ৪ টাকা ৫০ পয়সা বা ৮.৮৯ শতাংশ কমে গেছে। ফলে ডিএসইর দরপতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে রয়েছে কোম্পানিটি।

দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর শেয়ারে। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭০ পয়সা বা ৬.১৯ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল, যার শেয়ার দর কমেছে ২০ পয়সা বা ৫.৮৮ শতাংশ।

আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৫.৪১ শতাংশ, সাইফ পাওয়ার টেক ৪.৮৮ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪.৫৫ শতাংশ, এইচআর টেক্সটাইল ৪.৫১ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৪.৪১ শতাংশ, ভিএফএস থ্রেড ৪.২৯ শতাংশ এবং আইসিবি ইসলামিক ব্যাংক ৩.৪৫ শতাংশ কমেছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com