|

Advertisement
×

দরপতনের শীর্ষে ব্যাংক এশিয়া ও এনসিসি ব্যাংক

মঙ্গলবার, ২৭ মে ২০২৫   প্রিন্ট   ৫৩৩ বার পঠিত

দরপতনের শীর্ষে ব্যাংক এশিয়া ও এনসিসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার (২৭ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মিশ্র ধারায়। দিনটিতে বাজারে তালিকাভুক্ত ৩৯২টি কোম্পানির মধ্যে ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারদর কমে গেছে, যা বাজারে সামগ্রিকভাবে নেতিবাচক প্রবণতার প্রতিফলন ঘটিয়েছে।

দরপতনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক এশিয়া লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৭০ পয়সা বা ১৫.০৮ শতাংশ হ্রাস পেয়ে শীর্ষে অবস্থান করছে দরপতনের তালিকায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে এনসিসি ব্যাংকের শেয়ারে। এর দর কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৯.৬৫ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল, যার শেয়ারদর কমেছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯.১৮ শতাংশ।

আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ড ৭.০২ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স ৬.৫৬ শতাংশ, আল আরাফাহ ইসলামিক ব্যাংক ৬.১৯ শতাংশ, জিলবাংলা ৫.৬৩ শতাংশ, ফাস্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ৫.৫৬ শতাংশ, শাইনপুকুর সিরামিক ৫.২৯ শতাংশ এবং এইচ আর টেক্সটাইল ৫.২৬ শতাংশ কমেছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com