শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

কমলো ডিজেল-অকটেন-পেট্রোলের দাম

শনিবার, ৩১ মে ২০২৫   প্রিন্ট   ৪৭৪ বার পঠিত

কমলো ডিজেল-অকটেন-পেট্রোলের দাম

দেশের বাজারে ফের কমেছে জ্বালানি তেলের দাম। প্রতি লিটার ডিজেলের দাম লিটারে ২ টাকা এবং পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৩ টাকা কমানো হয়েছে। নতুন এ দাম রোববার দিনগত মধ্যরাত (১ জুন) থেকে কার্যকর হবে। তবে দাম নির্ধারণের নতুন ফর্মুলা অনুযায়ী কেরোসিনের দাম লিটারে ১০ টাকা বেড়েছে।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে নতুন দরের বিষয়টি জানানো হয়েছে।

গত ১৯ মে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশোধিত জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা প্রকাশ করে। সেখানে বলা হয়, জ্বালানি তেলের ভেজাল রোধে এখন থেকে কেরোসিনের মূল্য পেট্রোল থেকে লিটার প্রতি ৪ টাকা কম নির্ধারণ হবে। আগের নিয়মে ডিজেল ও কেরোসিনের একই দাম নির্ধারণ করা হতো।

জুন মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে দুই টাকা কমে হয়েছে ১০২ টাকা। এছাড়া তিন টাকা কমে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা থেকে ১২২ টাকা এবং পেট্রোল ১২১ টাকা থেকে ১১৮ টাকা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে ১০ টাকা বেড়ে হয়েছে ১১৪ টাকা। যা সংশোধিত ফর্মুলা অনুযায়ী পেট্রোলের দাম থেকে চার টাকা কম।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এ জন্য ‌‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’র আলোকে জুন মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ গত ১ মে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা কমানো হয়েছিল। আর এপ্রিলে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখা হয়।

Facebook Comments Box

Posted ০৯:৩০ অপরাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com