অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ প্রিন্ট ৬৩৯ বার পঠিত
টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিবের জানাজা ও দাফনসংক্রান্ত আনুষ্ঠানিকতার সম্ভাব্য সময়সূচি নির্ধারিত হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে বুধবার (১১ জুন) কানাডার টরন্টো শহরের ড্যানফোর্থ এলাকার সুন্নাতে জামাত মসজিদে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়।
বৃহস্পতিবার (১২ জুন) মরদেহ ঢাকার উদ্দেশে কানাডা থেকে রওনা হয়েছে এবং শুক্রবার (১৩ জুন) রাত ৯টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। পরে মরদেহ সরাসরি নেওয়া হবে বনানী বা পুরান ডিওএইচএস এলাকার বাসভবনে।
জানা গেছে, ১৪ জুন (শনিবার) সকালে বিজিএমইএ ভবনে রাকিবের আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী বা পুরান ডিওএইচএস মসজিদে আরও একটি জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
পরিবার ও সংগঠন সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিএমইএর সাবেক পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল।
অন্যদিকে, আব্দুল্লাহ হিল রাকিবের মৃত্যুতে গার্মেন্টস খাতসহ শিল্পাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার আকস্মিক প্রয়াণে সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ী মহলে শোকের ছায়া বিরাজ করছে।
সোমবার (৯ জুন) শোকবার্তায় বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন ও নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘তার শূন্যতা তৈরি পোশাক শিল্পে গভীরভাবে অনুভূত হবে।’
তারা বলেন, আবদুল্লাহ হিল রাকিব ছিলেন একজন গতিশীল উদ্যোক্তা ও নিবেদিতপ্রাণ নেতা, যিনি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন।
জানা গেছে, আবদুল্লাহ হিল রাকিব কানাডায় নৌকাডুবিতে মারা গেছেন। ঘটনাটি ঘটে স্থানীয় সময় রোববার (৮ জুন) বিকেল ৩টার কিছু পরে, কানাডার অন্টারিও প্রদেশের স্টারজিওন লেকে। রাকিব একটি ক্যানো নৌকায় ছিলেন তার বন্ধু বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ বিমানের ক্যাপ্টেন সাইফুজ জামান গুদ্দু এবং তার ছেলের সঙ্গে। নৌকাটি উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রাকিব ও তার বন্ধু প্রাণ হারান।
Posted ০১:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com