|

Advertisement
×

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক মহাসচিব নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী কাল

শনিবার, ২৮ জুন ২০২৫   প্রিন্ট   ৫১৭ বার পঠিত

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক মহাসচিব নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী কাল

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক মহাসচিব স্যার নজরুল ইসলামের ২৫ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল। ২০০০ সালের এই দিনে (২৯ জুন) ঢাকার নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালীন তার মৃত্যু হয়। দেশের শিক্ষক আন্দোলনের অন্যতম এই পুরোধা ব্যক্তিত্ব ১৯৩৭ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোটমানিকা গ্রামে জন্মগ্রহণ করেন। তার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে দেশের মাধ্যমিক শিক্ষকদের বেশ কিছু যৌক্তিক দাবি পূরণ হয়েছে।

বৈষম্য-বঞ্চনার বিরুদ্ধে শিক্ষকদের অধিকার আদায়ে তিনি ছিলেন আপোষহীন ও সোচ্চার। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সকল দুর্নীতি অনিয়মের বিরুদ্ধেও তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর।

যে কারণে তৎকালীন ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী ও অধিদপ্তরের দুর্নীতিবাজ কুচক্রী মহল স্যার নজরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করে। শুধু তাই নয় তার ভাতাও বন্ধ করে দেয়া হয়। এতে পরিবারের সদস্যদের নিয়ে তিনি অর্থনৈতিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়েন । এমন পরিস্থিতিতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আদর্শবাদী এই শিক্ষক নেতার মৃত্যুবার্ষিকীতে স্যার নজরুল ইসলাম ট্রাস্ট সবার কাছে দোয়া প্রার্থী।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৫৮ অপরাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com