নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট ৩২০ বার পঠিত
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান নগদ-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংকে পাঠানো নির্দেশনায় বেতন অ্যাকাউন্ট ছাড়া অন্য সব ধরনের লেনদেন স্থগিত রাখতে বলা হয়েছে।
জব্দকৃত হিসাবধারীদের তালিকায় আছেন তানভীর মিশুকের বাবা মো. ওবায়েদুল্ল্যাহ পনির, মা নাহিদ আক্তার। এছাড়া সাদাফ রোকসানা, রোকসানা কাশেম টুম্পা, মো. সাফায়েত আলম, মো. তাওফিকুর রহমান, মারুফুল ইসলাম ঝলক, মোহাম্মদ আমিনুল হক, ফকির বেদার উদ্দিন আহমেদ, তৈফুর রহমান, মুশফিকুর রহমান ফকির ও তারেক হাসান সরদারের নাম রয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, এসব ব্যক্তির হিসাবের যাবতীয় তথ্য যেমন, অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনের বিবরণী ও কেওয়াইসি নথি বিএফআইইউতে পাঠাতে।
Posted ০৩:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com