|

Advertisement
×

চার্টার্ড লাইফের ভারপ্রাপ্ত সিইও এমদাদ উল্ল্যাহর মায়ের ইন্তেকাল

সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   প্রিন্ট   ২৮১ বার পঠিত

চার্টার্ড লাইফের ভারপ্রাপ্ত সিইও এমদাদ উল্ল্যাহর মায়ের ইন্তেকাল

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমদাদ উল্ল্যাহর মা ফাতেমা বেগম আর নেই। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টায় চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

 

মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ তার মা ফাতেমা বেগমের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুকালে তার মায়ের বয়স হয়েছিল ৭০ বছর। দুই ছেলে ও দুই মেয়েসহ নাতী-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার মা ফাতেমা বেগম।

 

এমদাদ উল্ল্যাহর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ভাটিয়ারির কলেজ পাড়ায়। বাদ আসর জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে মায়ের দাফন সম্পন্ন করা হবে বলে তিনি জানিয়েছেন।

 

ফাতেমা বেগমের আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তার ছেলে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ।

 

চার্টার্ড লাইফের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com