শ্যামল রুদ্র, খাগড়াছড়ি
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট ২৪৮ বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।
সকাল সাড়ে ১১টায় চেঙ্গী স্কোয়ার থেকে হাতে প্ল্যাকার্ড ও রঙিন পোশাকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে ধানের শীষের প্রতীক ও পাহাড়ের নারীদের ঐতিহ্যবাহী পোশাক বিশেষ মাত্রা যোগ করে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তিনি অভিযোগ করে বলেন, “স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। সামনে নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।”
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রাজা, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মারিয়ম আক্তার মনি, সহ-সভাপতি মিটুন রাণী ত্রিপুরা ও যুগ্ম সম্পাদক আকলিমা খানম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সিমা। প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন।
Posted ০৪:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন