নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ প্রিন্ট ১৭৪ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোহিনূর কেমিক্যাল : কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারকে ৭৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ। বাকি ১০ শতাংশ বোনাস। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১৩ টাকা ৭৪ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬৫ টাকা ১৬ পয়সা। আগামী ৭ ডিসেম্বর বিকাল সোয়া ৩টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
ডরিন পাওয়ার : কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৮১ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫২ টাকা ৪৩ পয়সা। আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
Posted ০৭:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com