শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দর বৃদ্ধির শীর্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ১৮২ বার পঠিত

দর বৃদ্ধির শীর্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটি ১৪৬ বারে ২ লাখ ৪৪ হাজার ৭২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৫ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ০৮ শতাংশ। ফান্ডটি ১০৪ বারে ৫ লাখ ৬৫ হাজার ২২১ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৭ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪১৪ বারে ১৫ লাখ ২ হাজার ৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৯ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সেন্টাল ইন্স্যুরেন্সের ০.৯৬ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স পিএলসি০.৯৩ শতাংশ, প্রাইম ব্যাংকের .৭৬ শতাংশ , শাহজালাল ইসলামী ব্যাংকের .৫৯ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের .৪১ শতাংশ, রহিম টেক্সটাইলের .৩৩ শতাংশ এবং ওয়ালটনের .০৬ শতাংশ দর বেড়েছে। 

Facebook Comments Box
×

Posted ০৫:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com