শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্কয়ার টেক্সটাইলসের ক্রেডিট রেটিং সম্পন্ন

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫   প্রিন্ট   ২২৯ বার পঠিত

স্কয়ার টেক্সটাইলসের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইলস লিমিটেড তাদের ক্রেডিট রেটিংয়ে সর্বোচ্চ মানের ফল অর্জন করেছে। এই ফলাফল কোম্পানিটির ব্যতিক্রমী আর্থিক সক্ষমতা এবং উচ্চ নির্ভরযোগ্যতা নির্দেশ করে। গতকাল বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিটি নিশ্চিত করেছে যে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (ক্রিসল) স্কয়ার টেক্সটাইলসকে দীর্ঘমেয়াদে “এএ+” রেটিং প্রদান করেছে। পাশাপাশি স্বল্পমেয়াদে কোম্পানিটির রেটিং নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ গ্রেডগুলোর মধ্যে অন্যতম “এসটি-১”। ক্রিসল এই রেটিং নির্ধারণ করেছে ৩১ জুন, ২০২৫ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণীর ওপর ভিত্তি করে। এছাড়াও, রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যও এই মূল্যায়নে বিবেচনা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৬:১৬ অপরাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com