নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ প্রিন্ট ১৭৩ বার পঠিত
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির ১৮ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ২৩ লাখ ৭১ হাজার টাকার। ১৪ কোটি ১৬ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-বিডি থাই ফুড, এশিয়াটিক ল্যাব, একমি পেস্টিসাইড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফেব্রিক্স, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
Posted ০৬:২২ অপরাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com