রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের শোক

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫   প্রিন্ট   ২৭৪ বার পঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকা।

এক যৌথ শোকবার্তায় সংগঠনের সভাপতি তৌহিদুল ইসলাম মিণ্টু ও সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেল বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলো। এই শোকের মুহূর্তে তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box

Posted ০৭:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com