সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাবেক এমপি শেখ আফিল উদ্দীন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত

রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ১০০ বার পঠিত

সাবেক এমপি শেখ আফিল উদ্দীন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রী তাহেরা সোবহা-এর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে তাদের তিন ছেলের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করা হয়েছে।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, অনুসন্ধানে শেখ আফিল উদ্দিনের নামে স্থাবর ও অস্থাবর সম্পদসহ মোট প্রায় ৫৩ কোটি ৮৬ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে বৈধ আয়ের গ্রহণযোগ্য উৎস পাওয়া গেছে প্রায় ৭ কোটি ৬০ লাখ টাকার। ফলে অবৈধভাবে অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৬ কোটি ২৬ লাখ টাকা। এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

একই অনুসন্ধানে তার স্ত্রী তাহেরা সোবহার নামে প্রায় ১৯ কোটি ২৩ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে বৈধ আয়ের উৎস প্রায় ৩ কোটি ১৮ লাখ টাকা। বাকি প্রায় ১৬ কোটি ৫ লাখ টাকার সম্পদকে জ্ঞাত আয়বহির্ভূত হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধেও মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদক আরও জানায়, শেখ আফিল উদ্দিনের তিন ছেলে শেখ কুতুব উদ্দিন, শেখ তামিম উদ্দিন ও আফনান উদ্দিনের সম্পদের হিসাবও যাচাই করা হয়েছে। কুতুব উদ্দিনের ক্ষেত্রে আয়ের তুলনায় প্রায় ২ কোটি ১৬ লাখ টাকার অতিরিক্ত সম্পদ, তামিম উদ্দিনের ক্ষেত্রে প্রায় ১ কোটি ৯৬ লাখ টাকার অতিরিক্ত সম্পদ এবং আফনান উদ্দিনের ক্ষেত্রে প্রায় ৭০ লাখ টাকার অতিরিক্ত সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে তাদের প্রত্যেককে সম্পদের বিবরণী দাখিলের জন্য আইনি নোটিশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে শেখ আফিল উদ্দিন প্রকাশ্যে খুব কমই দেখা গেছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলাতেও তিনি আসামি ছিলেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রীসহ একাধিক ব্যক্তির নাম অন্তর্ভুক্ত ছিল।

পারিবারিক পরিচয়ের দিক থেকেও শেখ আফিল উদ্দিন আলোচিত। তিনি শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপ-এর প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের সন্তানদের একজন। একই পরিবারের আরেক সদস্য হলেন ব্যবসায়ী ও সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। যদিও দীর্ঘদিন ধরেই পারিবারিক ও ব্যবসায়িক কার্যক্রম আলাদাভাবে পরিচালিত হচ্ছে।

Facebook Comments Box

Posted ০৭:০৭ অপরাহ্ণ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com