বুধবার ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর ‘এসএমই’ প্লাটফর্ম উদ্বোধন

বিবিএনিউজ.নেট

শুক্রবার, ০৩ মে ২০১৯   প্রিন্ট   ৭৪৭ বার পঠিত

ডিএসইর ‘এসএমই’ প্লাটফর্ম উদ্বোধন

রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার ‘ডিএসই এসএমই’ প্লাটফর্ম উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি থেকে প্লাটফর্মটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দীন নিজামী, অধ্যাপক ড. স্বপন কুমার বালা ও খন্দকার কামালুজ্জামান, ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম, ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে এসএমই প্লাটফর্মের উন্নয়নের জন্য ডিএসই ও ইউকেএআইডির সহযোগী প্রতিষ্ঠান বিএফপি-বির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। ইউকেএআইডি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে ১ কোটি ৩৭ লাখ টাকা অনুদান দিয়েছে। এর মধ্যে ১ কোটি টাকা ৫০টি এসএমই প্রতিষ্ঠানের নিরীক্ষক ও ইস্যু ব্যবস্থাপকদের জন্য, আর বাকি ৩৭ লাখ টাকা উন্নয়ন বাবদ ব্যয় করা হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ডিএসই এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত হওয়ার জন্য এরই মধ্যে কৃষিবিদ সিড লিমিটেড ও অ্যানেক্স স্যুটস লিমিটেড হোটেল অ্যান্ড রিসোর্ট বগুড়া ইস্যু ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটালের সঙ্গে চুক্তি করেছে।

Facebook Comments Box
×

Posted ১২:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ মে ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com