রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আতাউল হক’র ইন্তেকাল

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ১৮১ বার পঠিত

বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আতাউল হক’র ইন্তেকাল

বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আতাউল হক এফসিএ রোববার (১২ এপ্রিল) ইন্তেকাল করেছেন। তার নামাজে জানাজা আজ ( মঙ্গলবার) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

মরহুমের আদি নিবাস চট্টগ্রামের লোহাগাড়ায়। তাঁর পিতা মরহুম হাফিজ আহমেদ ব্রিটিশ শাসনামলে একজন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও এলএলবি ডিগ্রি অর্জন করেছিলেন। ৫ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ সন্তান। তাঁর বড় ভাই মরহুম আজিজুল হক ফিনলে টি এস্টেটের সিনিয়র ম্যানেজার ছিলেন। আর তাঁর ছোট ভাই ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার শহিদ মেজর নজমুল হক।

তিনি ১৯৮০ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্স অব বাংলাদেশ থেকে এফসিএ সম্পন্ন করেন।

১৯৭৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ টোব্যাকো কোম্পানিতে অ্যাকাউন্ট্যান্ট পদে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে থেকে ২০১১ সাল পর্যন্ত ইউনাইটেড লিজিং কোম্পানিতে জেনারেল ম্যানেজার ও কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে হক ভট্রাচার্য দাশ অ্যান্ড কোম্পানির পার্টনার হিসেবে যুক্ত ছিলেন।

 

 

Facebook Comments Box

Posted ০৬:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com